নির্বাচন ঘিরে কানাডার সতর্কবার্তা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা। একই সঙ্গে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় কানাডিয়ান হাইকমিশনের কনস্যুলার সেবা সীমিত থাকবে বলেও জানানো হয়েছে।

কানাডা সরকারের সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে, চলাকালীন এবং পরে বিক্ষোভ ও রাজনৈতিক সহিংসতার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জনসভা, সমাবেশ ও ভোটকেন্দ্রের মতো জনাকীর্ণ স্থানে উগ্রবাদী হামলার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণ নির্দেশনায় আরও জানানো হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং দেশব্যাপী যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর ফলে ঢাকা ও অন্যান্য প্রধান শহরগুলোতে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক সহিংসতা ও অপহরণের ঝুঁকি থাকায় সেখানে ভ্রমণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে অবস্থানরত কানাডিয়ানদের স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দিকে নজর রাখতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে পরিচয়পত্র সাথে রাখা এবং নিরাপত্তা চৌকিগুলোতে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে সড়ক নিরাপত্তা, অপরাধ এবং নারী নিরাপত্তার বিষয়েও পর্যটকদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে নির্বাচনকালীন অস্থিরতায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার সম্ভাবনা থাকে।

একাত্তর/আরএ
আগামী জাতীয় নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের স্থাপনা, ঘরবাড়ি, মন্দির ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছে জাতীয় হিন্দু মহাজোট। 
এখন সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। 
শুধু নির্বাচনই গণতন্ত্র নয়, জনগণের ক্ষমতাই গণতন্ত্র উল্লেখ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা মাফিয়া শ্রেণি আসে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগেই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর