ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে: মুরাদ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

এখন সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। 

শুক্রবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ধামরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

যুবদল সভাপতি বলেন, বিএনপি ও ধানের শীষের এই জোয়ার দেখে ৭১, ৭৫'র ৭ নভেম্বর এবং ২৪ -এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। 

এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।  

পরে সমাবেশ শেষে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিএনপি নেতা খন্দকার আইয়ুব, অধ্যক্ষ এম এ জলিল, সুনীল সাহা, খুররাম চৌধুরী টুটুল, সাবিনা ইয়াসমিনসহ কয়েক হাজার নেতাকর্মী।

আরবিএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর