ঢাকার গুলশানের কড়াইল বস্তিতে শিশু কিশোরদের মধ্যে বই বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টিঅ্যান্ডটি মহিলা কলেজ মাঠে কড়াইল বস্তি ও আশপাশের এলাকার শিশুদের মধ্যে তিনি শিশুতোষ বই বিতরণ করেন।
এর আগে সকালে ভাসানটেকের বিআরবি মাঠে মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা. জুবাইদা।
এ সময় তিনি ভাষানটেক বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের শিশুসহ ১৯ জনকে সহযোগিতা ও খাদ্য সামগ্রী দেন।