প্রতিবন্ধকতা যেন শিশুর স্বপ্নের পথে বাধা না হয়: ডা. জুবাইদা রহমান

আপডেট : ১৪ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

কোনো প্রতিবন্ধকতাই যেন শিশুদের স্বপ্ন আর সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য দেশের সব অবকাঠামোতে প্রতিবন্ধীবান্ধব সুবিধা নিশ্চিত করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের লক্ষে ‘শিশু স্বর্গ’ মডেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। 

প্রায় তিন লাখ মানুষের বসবাসকারী কড়াইল বস্তিতে নানা সীমাবদ্ধতা ও অপুষ্টির কারণে অনেক শিশু ও ব্যক্তি প্রতিবন্ধিতার শিকার হচ্ছেন। তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় এই বিশেষ প্রকল্পটি চালু করা হয়েছে।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, বাস-ট্রেনসহ গণপরিবহন এবং দেশের প্রতিটি অবকাঠামো প্রতিবন্ধীবান্ধব করতে হবে, যাতে কোনো শিশু সুযোগ থেকে বঞ্চিত না হয়। প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে গণপরিবহনে বিনা ভাড়ায় সেবা নিশ্চিত করা হবে। 

তিনি আরও জানান, দুই মাসের মধ্যে প্রতিবন্ধীরা সুফল পাবে এমন লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। ভালো স্কুলে প্রতিবন্ধী শিশুদের পাশে স্বাভাবিক শিশুদের পড়তে না দেওয়ার যে সামাজিক মানসিকতা রয়েছে, তা পরিবর্তনেরও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা ও উন্নত শিক্ষা পাবে। সবার সম উদ্যোগ প্রতিবন্ধী শিশুদের সমাজে স্বাভাবিক ভাবে বসবাসে সহায়ক ভুমিকা পালন করা হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, প্রতিবন্ধকতাকে সহজ করে নেওয়া এবং বিশেষ সক্ষম ব্যক্তিদের অধিকার নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এই উদ্যোগ প্রতিবন্ধী শিশুর মা-বাবার চোখে মুখের উচ্ছ্বাস সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে চাই। বিশেষভাবে সক্ষম লোককে তাকে সেভাবেই অধিকার পাওয়ায় সুযোগ করে দিতে চাই। মনিটরিং করে প্রতিবন্ধীদের যে স্কুল রয়েছে তা আও সুসংহত করা।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে চান প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন উপহার দিতে। রাষ্ট্রের চরিত্র পরিবর্তন জরুরি এবং সরকার মানুষের অধিকার নিয়েই কথা বলছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিটি উপজেলায় কার্যকর মডেল স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সরকারি ভবনসহ সব অবকাঠামো ও রেস্টুরেন্টে আগামী তিন মাসের মধ্যে প্রতিবন্ধীবান্ধব বিশেষ ব্যবস্থা রাখা হবে।

বক্তারা মনে করেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়ার মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। 
বাংলাদেশের মানুষকে তাদের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়, যার ফলে অসুস্থতা এ দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন...
দেশে আরও বেশি শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) প্রতিষ্ঠা করা গেলে নারীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যে পৌঁছানো সহজ হবে বলে জানিয়েছেন জিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা....
নারী উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দেশের দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর