নারীর প্রশিক্ষণ ও উদ্যোগই স্বাবলম্বী হবে পরিবার: ডা. জুবাইদা রহমান

আপডেট : ১১ মে ২০২৬, ১২:৪৮ পিএম

নারী উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দেশের দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

সোমবার (১১ মে) পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান। তিনি বলেন, সবাই মিলে কাজ করলে একটি সুন্দর ও কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব। প্রতিটি মেয়েকে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই সুযোগ সৃষ্টি করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, পুনাকের বর্তমান কার্যক্রমগুলো আগামী প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে।

অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পুনাকের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন। পরে তিনি রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা সনদ তুলে দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি পুনাকের প্রশংসা করে বলেন, এই সংগঠনটি হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি ও জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

সমাবেশে পুনাকের নেতারা সংগঠনের ‘বার্ষিক প্রতিবেদন ২০২৬’ উপস্থাপন করেন। প্রতিবেদনে গত এক বছরে নারী উন্নয়ন ও দুস্থদের সহায়তায় পুনাকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আনন্দমেলা শেষ হয়। 

একাত্তর/এসি
বাংলাদেশের মানুষকে তাদের মোট স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়, যার ফলে অসুস্থতা এ দেশের মানুষের দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন...
দেশে আরও বেশি শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) প্রতিষ্ঠা করা গেলে নারীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যে পৌঁছানো সহজ হবে বলে জানিয়েছেন জিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা....
কোনো প্রতিবন্ধকতাই যেন শিশুদের স্বপ্ন আর সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য দেশের সব অবকাঠামোতে প্রতিবন্ধীবান্ধব সুবিধা নিশ্চিত করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও...
অফিস শেষে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর