‘নতুন ধরন, নতুন ধারণা’—এই স্লোগানে যাত্রা শুরু করেছে নতুন জাতীয় দৈনিক ‘আগামীর সময়’।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় ঝলমলে আয়োজনের মাধ্যমে উদ্ভোধনী অনুষ্ঠান হয় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। এতে অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে সমন্বিত রেগুলেশনের জন্য একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই কমিশনে ‘আগামীর সময়’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্বাগত বক্তব্যে আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন বলেন, সাধারণ মানুষের কথা বলতেই যাত্রা শুরু করেছে পত্রিকাটি। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় ‘আগামীর সময়’।
অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণতন্ত্র ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে নতুন এই দৈনিক।