দলীয় বিশ্বাস যেন পেশাদার সাংবাদিকতায় বাধা না হয়: প্রেস সচিব

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

বর্তমান সরকার ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বৈষম্যহীন, মানবিক ও উদারনৈতিক এক নতুন বাংলাদেশ ও সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘নতুন সদস্য বরণ অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।


ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রেস সচিব সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, বিভক্ত গণমাধ্যম নিজেরই সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনে, যা অধিকার ও সুযোগ-সুবিধা প্রাপ্তির পথকে বাধাগ্রস্ত করে।

রাজনীতি ও পেশাদারি নিয়ে তাঁর স্পষ্ট বার্তা, দেশ-বিদেশের খবর রাখা একজন সচেতন সাংবাদিকের নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শ বা প্রতি সহানুভূতি থাকা স্বাভাবিক কিংবা অন্যায্য কিছু নয়। তবে, সেই ব্যক্তিগত পক্ষপাত যেন সত্য প্রকাশ বা সংবাদ পরিবেশনে কোনোভাবেই দেয়াল তুলে না দাঁড়ায়। সত্য গোপন করার মনোভাব তৈরি হলেই বুঝতে হবে ব্যক্তিগত বিশ্বাস পেশাকে প্রভাবিত করছে।

দেশের বর্তমান রাজনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপট টেনে সালেহ শিবলী উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারকে মধ্যপ্রাচ্যের ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। একই সঙ্গে বিগত আমলের গুম-খুন ও প্রতিহিংসার সংস্কৃতির বিপরীতে বর্তমান সরকারকে অনবরত গুজব ও অপপ্রচারের মোকাবিলা করতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও গত নয় মাসে সবচেয়ে বেশি গুজব ও গুঞ্জনের শিকার হয়েছেন বলে তিনি মন্তব্য করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য রুখতে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা স্বীকার করে তিনি বলেন, সামাজিক মাধ্যমে অপপ্রচারের শিকার হওয়া সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে এই আইনি কাঠামো যেন মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বাধীনতাকে কোনোভাবেই খর্ব না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আলোচনার মাধ্যমে আইনে সংশোধন বা সংযোজন করা সম্ভব। পাশাপাশি গুজব রুখতে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকে প্রতিদিন নিয়মিত ‘ফ্যাক্ট-চেক’ বা তথ্য যাচাইভিত্তিক অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম। তিনি জানান, এবার প্রায় চার শর বেশি আবেদনকারীর মধ্য থেকে কঠোর যাচাই-বাছাই ও নিয়ম মেনে মাত্র ৪০ জন পেশাদার রিপোর্টারকে ডিআরইউর নতুন সদস্যপদ প্রদান করা হয়েছে।

 

একাত্তর/এআরএস
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলাটি অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত। 
কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয়, তা নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলেন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
বিএনপি সরকার বাকস্বাধীনতা হরণে বিশ্বাসী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বাকস্বাধীনতা দমন করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী...
‘নতুন ধরন, নতুন ধারণা’—এই স্লোগানে যাত্রা শুরু করেছে নতুন জাতীয় দৈনিক ‘আগামীর সময়’। 
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর কালজয়ী সৃষ্টিতেই চিরস্মরণীয়, বরণীয় ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর গান, কবিতা ও নাটক কালের সীমা অতিক্রম করে যুগের পর যুগ জেগে রয়েছে কোটি বাঙালির হৃদয়ে। তাই বিশ্বকবির...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর