এবার যায়যায়দিন প্রকাশনার অনুমতি পেলেন শফিক রেহমান

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

এবার দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ (প্রকাশনার অনুমতি) পেয়েছেন পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান। ১৮ বছর পর পত্রিকাটি ফিরে পেলেন তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা প্রশাসনের একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইন অনুযায়ী আজ শফিক রেহমানকে এই ডিক্লারেশন দেওয়া হয়।

এর আগে গত ১২ মার্চ সাঈদ হোসেন চৌধুরীর নামে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদ।

 শফিক রেহমানের করা আবেদনে প্রকাশনার নিয়ম লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল। এর ভিত্তিতেই তখন ‘ডিক্লারেশন’ বাতিল করা হয়েছিল। 

২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চাপে যায়যায়দিন পত্রিকা ছাড়তে বাধ্য হন শফিক রেহমান। বিষয়টি ২০০৮ সালের আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টেও প্রকাশিত হয়েছিল। এর ১৮ বছর পুনরায় পত্রিকাটি নিজের নামে ফিরে পেলেন তিনি।

একাত্তর/এসি
‘নতুন ধরন, নতুন ধারণা’—এই স্লোগানে যাত্রা শুরু করেছে নতুন জাতীয় দৈনিক ‘আগামীর সময়’। 
সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল...
এক সময়ের সাড়া জাগানো পত্রিকা দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর