রাজধানীর ব্যস্ত সড়কে ছুটে চলা গাড়ির জানালায় হঠাৎ উঁকি দেয় কিছু নিষ্পাপ মুখ। কারও হাতে তাজা ফুল, কেউবা ছুটছে টুকিটাকি জিনিস নিয়ে। আবার কারও দিন ফুরায় হোটেলের আগুনঝরা চুলার পাশে। জীবিকার তাগিদে এভাবেই প্রতিদিন ফিকে হচ্ছে পথশিশুদের শৈশব। ওদের এই নীরব হাহাকার শোনার সময় কিংবা দায় যেন কারও নেই। এই শিশুদের শৈশব হারিয়ে যাওয়ার গল্প তুলে এনেছে একাত্তর টিভি।
রাজকন্যার মতো একটা পোষাক, যেনো স্বপ্ন জমা করে রাখছে। পৃথিবীর সাথে রাফিয়ার বোঝাপরাটা অনেকটা সুখ আর দুঃখের যেমন যোজন যোজন দূরের, ঠিক তেমন সাথে বেঁচে থাকার মৌলিক উপাদানগুলোর দূরত্ব।
১০ বছর বয়সী সজিবের সাথে কথা বললে আপনার মনে হতে পারে, জীবিকার সাথে তার সোজাসাপটা বন্ধুত্ব। বাবার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন, মায়ের অসুস্থতার সাথে কঠিতম চুক্তি, তার। ফুল বেচে তার সারাদিন শেষে পকেটে আসে, ১০০ থেকে ১২০টাকা।
ভৈরব থেকে তিলোত্তমা ঢাকায় পারি জমানো হাসি মুখের জুবায়ের বেশ ভোজন রসিক। মা বলেছে, বেচাবিক্রি ভালো হলে গ্রামে নিয়ে স্কুলে ভর্তি করাবে। খেতে ভালবাসে, শহুরে পাস্তা, পিজ্জা আর বাগার। তবে যদি কেউ দয়া করে কিনে দেয় অথবা কারো খাবারের অবশিষ্ট জোটে, সেই অপেক্ষায় থাকে।
লাবিবের দেখা মিলবে ৬০ ফিটের একটি নাস্তার হোটেল।তার মন চায়, খেলতে। মন চায় স্কুলে যেতে। আবার মন টা খারাপ হয় যখন দেখে ওর বয়সী কেউ বাবার হাত ধরে হাওয়াই মিঠাই খায়।
রবেলের ভয় করলেও যন্ত্রের সাথে সখ্যতা করে ফেলেছে, সে। আবার ফয়সাল আর বাবু জীবন যুদ্ধে নতুন সন্যৈ হয়ে যোগ দিয়েছে, সবে হলো কয়দিন। তারা এই চিরায়িত বৈষ্যমের বেড়াজালটা খুব একটা বুঝে উঠতে পারে নাই।
উন্নয়নশীল দেশের পরিচিত চিত্রকাহন, এই শৈশব চুরি। ঢাকার পথে ঘাটে, এমন শিশুরা চোখে অসংখ্য প্রশ্ন নিয়ে জীবন ধারন করে। আর আমরা চোখ লুকিয়ে দেখেও না দেখার নিয়মিত দায়সাড়া ভাবে সমব্যথী হই।