রাজধানীতে হঠাৎ করেই মরদেহ উদ্ধার মিছিল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের ব্যবধানেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১৯ জনের মরদেহ, যার মধ্যে শুধু গত এক সপ্তাহেই মিলেছে ১১টি লাশ!

সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত শনিবার। এক দিনেই ঢাকার পৃথক পাঁচ স্থান থেকে নারী ও আইনজীবীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লালবাগের শহীদনগরের এক ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় আইনজীবী আনোয়ারের অর্ধগলিত মরদেহ, পুলিশ যার মৃত্যুর বয়স অন্তত তিন দিন বলে ধারণা করছে। একই দিনে শাহবাগের জাতীয় ঈদগাহ, সুপ্রিম কোর্ট ও ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে আরও তিন ভবঘুরের মৃতদেহ উদ্ধার করা হয়। আর আদাবর থেকে উদ্ধার করা হয় এক নারীর খণ্ডিত দেহ। নিহতদের অধিকাংশের পরিচয় কিংবা মৃত্যুর আসল কারণ এখনও অন্ধকারেই রয়ে গেছে।

ছায়াতদন্ত কিংবা ময়নাতদন্তের তোড়জোর থাকলেও কোনো লাশের রহস্যই সুনির্দিষ্টভাবে উদঘাটন করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। গেত ১১ সেপ্টেম্বর লালবাগে ব্যবসায়ী শেখ ওয়াসীম এবং যাত্রাবাড়ীতে রাব্বি নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাতেও মিলেনি কোনো সুরাহা।

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হকের মতে, পুলিশি ব্যবস্থার দুর্বলতা এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার না করার সুযোগটাই লুফে নিচ্ছে দুষ্কৃতকারীরা। দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় পার পেয়ে যাওয়ার সংস্কৃতি অপরাধীদের আরও দুঃসাহসী করে তুলছে।

নাগরিকদের মধ্যে যখন আতঙ্কের ছাপ স্পষ্ট, তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে! শহর নিরাপদ রাখতে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে এবং প্রতিটি ঘটনাই গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে বাস্তবে রহস্যের জট না খোলায় সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন আরও ঘনীভূত হচ্ছে।

একাত্তর/এআরএস
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ও পিবিআই হেফাজতে থাকা তাঁর ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন।...
তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর তদন্তে নতুন গুরুত্বপূর্ণ ক্লু উদ্ধার হয়েছে। যে স্থান থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছিল,...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে...
রাজধানীর উত্তরের তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার পরদিন বুধবার বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন ও চাঞ্চল্যকর মোড় উন্মোচিত হয়েছে। তুরাগ নদ সংলগ্ন টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার ঠিক আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট...
যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে নতুন করে কোনো হামলা চালানো হলে তার জবাবে কোনো ধরনের ভৌগোলিক সীমারেখা মানা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এ লক্ষ্যে...
স্ট্যামফোর্ড ব্রিজের কানে তালা লাগানো সিটি বাজানো আর চেলসি সমর্থকদের দুয়োধ্বনির মাঝেই ধীরপায়ে এবং নিথর মুখে টানেলের দিকে হেঁটে গেলেন লিসান্দ্রো মার্তিনেজ।
ম্যানচেস্টার সিটির অপরাজেয় দুর্গে আঘাত হেনে প্রিমিয়ার লিগে রূপকথার এক জয় তুলে নিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন! ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ হজম করতে হলো এনজো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর