কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস-লড়ির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৩০ অক্টোবর) ভোরে ঢাকা চট্টগ্রাম সড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার ভাটগাও গ্রামের আবদুল মালেকের ছেলে ইব্রাহিম, লাকসাম উপজেলার কামাল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জিয়াউল হক টিপু জানান, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি লড়ির পেছন দিক থেকে দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হয় আরও একজন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে।
আরও পড়ুন: এক বাড়িতে মিললো তিন লাশ, গুরুতর আহত শিশু উদ্ধার
আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
একাত্তর/এসি