সুবর্ণচরে ভূমিহীনদের তিনশ’ একর জমির খতিয়ান হস্তান্তর

নোয়াখালী সুবর্ণচরে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প- ব্রিজিং (সিডিএসপি-বি) এর উদ্যোগে ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্তকৃত প্রায় তিনশ’ একর কৃষি খাস জমির খতিয়ান বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

জনাকীর্ণ ও বর্ণাঢ্য পরিবেশে আয়োজিত এ খতিয়ান বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ মৌজার প্রকল্পভুক্ত এলাকার ১৯২টি ভূমিহীন পরিবারের হাতে সিডিএসপি প্রকল্পের আওতায় বন্দোবস্তকৃত ভূমির মালিকানা স্বত্ব তথা খতিয়ান তুলে দেয়া হয়।

এছাড়া একই ইউনিয়নের সেলিম বাজার আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত ভূমিহীনদের মাঝে বিতরণকৃত খতিয়ানসহ মোট ২৪৯টি পরিবারের মাঝে উক্ত খতিয়ানসমূহ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থী ২ লাখ ২৪ হাজার

অনুষ্ঠানে খতিয়ান গ্রহণ করার জন্য পরিবারগুলোর স্বামী এবং স্ত্রী উভয়েই উপস্থিত ছিলেন। বন্টনকৃত খতিয়ানে স্বামী-স্ত্রীর মালিকানার হার সমান সমান হওয়া ছাড়াও খতিয়ানগুলোতে স্ত্রীর নাম প্রথমে রাখা হয় যা নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা পালন করছে।


একাত্তর/আরএ