নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মিজানুর রহমান (২৫), জামাল উদ্দিন (৪৭) ও মো. রাজিব (২৭)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের একপর্যায়ে সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মাইজদী মোহাম্মদিয়া হোটেলের সামনের পাকা রাস্তা থেকে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
