কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে উঠার লিফটে আটকে পড়েছিলেন চারজন যাত্রী। দীর্ঘ দেড় ঘন্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯য়টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটকে পড়াদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তবে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন বলেন, মূলত তারা লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জেরই লিফট। পরে তাদের টেকনিসিয়ান ও ফায়ার সার্ভিস কর্মীরা মিলে আটকে পড়াদের উদ্ধার করে।
আরও পড়ুন: মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়া হয়নি
নাম প্রকাশে অনিচ্ছুক বিমাবন্দরের সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা জানান, লাউঞ্জে লিফটটা অনেক পুরনো। মেরামত বা সঠিক পরিচর্যা না থাকায় কিছুদিন পর পর এমন দুর্ঘনা ঘটছে।
একাত্তর/এসজে