মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়া হয়নি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৭:১৮ পিএম

নারীর প্রতি অশালীন মন্তব্য এবং বিতর্কিত আচরণের জন্য তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। অন্য কথায় তাকে ঢুকতে দেওয়া হয়নি।

কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি মুরাদকে দেশটিতে ঢুকতে দেয়নি। তাকে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

কানাডার বেশ কয়েকটি সূত্র এই খবর নিশ্চিত করেছেন। প্রবাসী সিনিয়র সাংবাদিক শওগাত আলী সাগর সম্পাদিত নতুন দেশে পোর্টালে এই সংক্রান্ত একটি প্রতিবেদনও ছেপেছেন।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় বসবাসরত মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে, কানাডার সরকারি কোন সূত্র থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির সঙ্গে সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি। কানাডায় ঢুকতে না পারা মুরাদের বর্তমান অবস্থান সম্পর্কে কোন খবর এখনো মেলেনি।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১.৩১ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। 

এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: কূটনৈতিক পাসপোর্টে কানাডা গেছেন ডা. মুরাদ

বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। 

বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। 

পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয় বলে জানা গেছে। এরপর থেকে মুরাদের সবশেষ অবস্থান সম্পর্কে এখনো কোন খবর মেলেনি। 

নারীর প্রতি বিদ্বেষমূলক ও অশালীন বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।

মুরাদ গেলো ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ৯ ডিসেম্বর রাতে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্য তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন।

প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকায় মুরাদ লাল পাসপোর্ট বহন করতেন। প্রতিমন্ত্রীর পদে না থাকলেও সংসদ সদস্য হিসাবে এখনও লাল পাসপোর্ট বহন করতে পারেন তিনি।


মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা বিশ্বব্যাপী মানবাধিকারের প্রধান প্রবক্তা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বঙ্গবন্ধুর দোষী সাব্যস্ত খুনিদের ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়া তাদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন...
কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টে কানাডা গেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। সম্প্রতি পদ হারানোর পর গতকাল বৃহস্পতিবার রাতে দেশ ছেড়ে যান তিনি।সংসদ সদস্য হিসেবে ডিপ্লোমেটিক...
পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আজ রাতেই দেশ ছাড়ছেন। এরইমধ্যে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে...
একটি দুটি নয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ছিল ছয়টি ফেসবুক একাউন্ট। একে একে তার পাঁচটিই ব্লক করতে পেরেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। শুধু তাইনা বিটিআরসির ডিজিটাল সিকিউরিটি...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর