পর্যটক বরণে প্রস্তুত পাহাড়, সমুদ্র, মেঘের মুল্লুক ও জল-পাথরের রাজ্য

আপডেট : ২৬ মে ২০২৬, ০৬:১৪ পিএম

আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে এবার লাখো পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

প্রকৃতির আপন রূপে সেজেছে সিলেট

ভরা বর্ষায় সিলেটের সীমান্তঘেঁষা পর্যটন স্পটগুলো এখন যেন প্রকৃতির নতুন রাজ্যে পরিণত হয়েছে। ছোট-বড়ো পাথরের বুক বেয়ে নেমে আসা শান্ত সাদা জলরাশি, পাহাড়ের বুকে মেঘের ওড়াউড়ি আর সবুজের মিতালি নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত জাফলং, ভোলাগঞ্জের সাদা পাথর, উৎমাছড়া, রাতারগুল ও মায়াবী ঝরনা।

সিলেট জেলা প্রশাসন ও র‍্যাব জানিয়েছে, স্পটগুলোতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জোর দেওয়া হয়েছে। সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলম জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মাঠে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী জানান, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সব পর্যটন স্পটে র‍্যাবের টহল থাকবে। এছাড়া রিসোর্ট ও হোটেলগুলোতে মাদক পাচার রোধসহ চুরি, ছিনতাই ও অপরাধ প্রতিরোধে র‍্যাবের বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

রাঙামাটিতে বুকিংয়ের ধুম

সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে রাঙামাটির পর্যটন ব্যবসা চাঙ্গা হয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। জেলার প্রধান আকর্ষণ সাজেক ভ্যালি ছাড়াও ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পলওয়েল পার্ক, আরণ্যক, সুবলং ঝরনা, রাঙাদ্বীপ ও লেকভিউ আইল্যান্ড এখন পর্যটকদের উপস্থিতিতে মুখরিত হওয়ার অপেক্ষায়।

রাঙামাটি পর্যটন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পর্যটকদের বরণের জন্য সব প্রস্তুতি শেষ। ইতিমধ্যে আমাদের হলিডে কমপ্লেক্সের প্রায় ৭০-৮০ শতাংশ রুম অনলাইন ও অফলাইনে বুকিং হয়ে গেছে।

সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, ঈদের দিন সাজেকের সব রুম বুকিং রয়েছে এবং ঈদের পরের দিন থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ রুম আগাম বুকিং হয়ে আছে। এছাড়া কাপ্তাই হ্রদে ভ্রমণের জন্য ট্যুরিস্ট বোটগুলো সংস্কার ও রঙের কাজ শেষ করেছেন ব্যবসায়ীরা বলে জানান নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন জানান, জেলা প্রশাসন, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন এবং কোনো হয়রানির শিকার না হন, সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে হেল্প ডেস্ক বসানো হয়েছে।

কক্সবাজারে লাখো পর্যটকের আশা, তবে সাড়া কম

ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও কক্সবাজার সমুদ্রসৈকতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সাড়ে ছয় হাজার বছর ধরে প্রকৃতির তৈরি করা এই বালুকাময় সৈকত, ছাদখোলা জিপে মেরিন ড্রাইভ ভ্রমণ এবং ঐতিহ্যবাহী মসজিদ-মন্দির ও দ্বীপগুলোর সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরই ছুটে আসেন লাখো মানুষ।

তবে হোটেল-মোটেল ব্যবসায়ীরা জানান, এবার কিছু হোটেলে শতভাগ বুকিং হলেও সার্বিকভাবে আগের মতো তেমন সাড়া পাওয়া যাচ্ছে না এবং অগ্রিম রুম বুকিং তুলনামূলক কম হয়েছে। ব্যবসায়ীদের মতে, নানা অব্যবস্থাপনার কারণে পর্যটকরা কখনো কখনো কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে নিতে চান।

কক্সবাজার জেলা প্রশাসন অবশ্য আশ্বস্ত করেছে যে, ঈদের ছুটিতে পর্যটকদের যেকোনো ধরনের হয়রানি রোধ এবং সৈকতসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হবে।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বদলে দেয় অসংখ্য মানুষের জীবন। রেখে যায় এমন কিছু ক্ষত, যা হৃদয়ের গভীরে রয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর