সিরাজগঞ্জে পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে খুলে দেয়া হয়েছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের আদলে তৈরি ম্যুরাল- মুক্তির রণকাব্য।
প্রতিদিন ম্যুরালটি দেখতে আসছেন বহু শিক্ষার্থী। পুলিশ প্রধান জানালেন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ইতিহাস জানাতেই এই উদ্যোগ।
প্রতিদিন পুলিশে প্রশিক্ষণরত শিক্ষার্থী ছাড়াও, নানা পর্যায়ের শিক্ষার্থীরা এসে ভিড় করে ‘মুক্তির রণকাব্য’ ম্যুরালের সামনে।
কখনো কখনো পুলিশের অনুমতি নিয়ে দেখতে আসে সাধারণ লোকজনও। দর্শনার্থীরা জানান, ম্যুরালটি দেখে এবং বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণ শুনে তারা মুগ্ধ।
পুলিশ কর্মকর্তারা জানান, ৭১ এর ২৫শে মার্চ ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরোধের শুরু হওয়ার পর প্রতিরোধ শুরু করেছিলেন সিরাজগঞ্জে কর্মরত পুলিশ সদস্যরাও।
আরও পড়ুন: এবার সিরাজগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন
তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ড্রিল শেড,গেট, স্বোপার্জিত স্বাধীনতা, সব শেষ প্রতিষ্ঠা হলো, মুক্তির রণকাব্য।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, বঙ্গবন্ধুর আদর্শ সামনে নিয়ে দেশকে গড়ার প্রত্যয়ে বেড়ে উঠবে প্রত্যেকটি শিক্ষার্থী। সে উদ্দেশ্যেই এসব স্থাপনা।
একাত্তর/টিএ