এবার সিরাজগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:৩০ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমাকে নিয়ে আপত্তিকর, মানহানিকর ও অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে এবার সিরাজগঞ্জে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন করা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সদ্য মন্ত্রীত্ব ও আওয়ামী লীগের দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইনের আদালতে মামলার আবেদন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আরও পড়ুন: রাজশাহীতে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

দণ্ডবিধির ৫০০ ও ৫০১  ধারায় মানহানির মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং তাদের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে গত ১ ডিসেম্বর আসামি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান অপদস্ত ও হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীলভাবে এবং নারীবিদ্বেষী ভিডিওটি প্রকাশ ও প্রচার করেছেন। 

এটি সার্বিকভাবে জিয়া পরিবারের সদস্যদের তথা সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক।

শিষ্টাচার বহির্ভূত এই ভিডিওটি দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও অস্থিরতা সৃষ্টি করেছে। দেশের সর্বস্তরের জনসাধারণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যার ফলে দেশে ব্যাপক আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা থাকায় মামলার বাদী সাইদুর রহমান বাচ্চু মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।


একাত্তর/টিএ

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর