পুরাতন খোয়াই নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে শহরের পুরাতন খোয়াই নদীর স্টাফ কোয়ার্টার অংশে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ছেঁড়াদ্বীপ এলাকা থেকে লাখো ইয়াবাসহ আটক আট

পুলিশ বলছে, ২৫-৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর সাথে থাকা বিভিন্ন জিনিস দেখে ধারণা করা হচ্ছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


একাত্তর/এসজে