ছেঁড়াদ্বীপ এলাকা থেকে লাখো ইয়াবাসহ আটক আট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০১:০৫ পিএম

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় দেড় লাখ পিস ইয়াবা সহ আটজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ ডিসেম্বর) সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিসিজি স্টেশান সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ সাকিব মেহেবুবের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন রাত আনুমানিক সোয়া আটটায় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড  বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। 

পরে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিতে তল্লাসি চালিয়ে ১ লক্ষ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮  ব্যাক্তিকে আটক করে। 

জব্দ ইয়াবা এবং আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এআর

চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের পূর্ব সাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। এসময় মাছ ধরার দুই ট্রলারসহ ১৫ জেলে তারা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ও একটি বোটসহ ছয় মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে বিশেষ অভিযানে ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর