দিনাজপুরের পার্বতীপুর ও গোবিন্দগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী (৩৫), শাহজাহান আলী (৭১) ও আক্তার হোসেন নামে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুরের দক্ষিণ শেরপুর এলাকায় পিকআপ চাপায় আশরাফ আলী (৩৫) ও শাহজাহান আলী (৭১) নামে দুইজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহান আলী বাইসাইকেল যোগে ওষুধ কিনতে ভবানীপুর বাজার যাওয়ার জন্য মহাসড়কে ওঠেন। এসময় বিপরীত দিক থেকে জয়পুরহাট থেকে আসা একটি মাছ বহনকারী পিকআপ তাকে চাপা দেয়।
এসময় পিকআপটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় পিকআপের নিচে চাপা পড়ে আশরাফ আলী নামে এক পথচারীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ৪২ দিন পর মোংলা বন্দরে ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধার
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে মঙ্গলবার ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কে দুই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন নামের এক চালক নিহত হয়। এসময় দুই হেলপার আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। ভ্যান চালক আক্তার হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।