৪২ দিন পর মোংলা বন্দরে ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৪:৪৪ পিএম

অবশেষে এক মাস ১২ দিন পর মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকা থেকে বিদেশি জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া কয়লা বোঝাই বাল্কহেড এম, বি ফারদিন-০১ উদ্ধার করা হয়েছে।

তবে বাল্কহেডটি উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছেন ওই বাল্কহেডের চালক মোঃ মহিউদ্দিন (৬০)। তার বাড়ি পিরোজপুরের স্বরুকাঠী উপজেলায়। 

দুর্ঘটনাকবলিত এলাকা থেকে বাল্কহেডটি উদ্ধার করে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় নদীর চরে রেখেছেন উত্তোলনকারী ডুবরী দল ভাই ভাই স্যালভেজ। 

নারায়নগঞ্জের ভাই ভাই স্যালভেজের মালিক মো: আ: সাত্তার জানান, হাড়বাড়িয়ার ১২ নম্বর এ্যাংকোরেজ এলাকায় ডুবন্ত বাল্কহেড থেকে প্রথমে কয়লা অপসারণ করা হয়। তারপর বাল্কহেডেটি উঠানোর কাজ শুরু করা হয়। সেখান থেকে বাল্কহেড উঠিয়ে দুইটি নৌযানের সহায়তায় ভাসিয়ে এনে সোমবার রাতে মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর চরে রাখা হয়েছে।

image


পিরোজপুরের নেছারাবাদ এলাকার এম,বি ফারদিন-০১ এর মালিক মোঃ ফজলুল হক খোকন বলেন, আমার এই বাল্কহেডটি অন্য আরেকজনের কাছে ভাড়া দেওয়া ছিলো। তার কাছে থাকা অবস্থাতেই মোংলা বন্দরে দুর্ঘটনার শিকার হয়। যারা উঠিয়েছে তারা যা বললো তাতে ওটা দিয়ে আর কোনো কাজ হবেনা, কেটে কেজি দরে বিক্রি ছাড়া। 

আরও পড়ুন: বুস্টার ডোজ হিসেবে দেয়া হচ্ছে ফাইজারের টিকা

এর আগে ১৫ নভেম্বর রাতে প্রায় সাড়ে ছয়শ' মেট্রিক টন কয়লা বোঝাই বাল্কহেড এম,বি ফারদিন-০১ বিদেশি একটি জাহাজের ধাক্কায় মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১২ নম্বর এ্যাংকোরেজ এলাকায় ডুবে যায়। 

দুর্ঘটনার সময় ওই বাল্কহেডের দুইজন ষ্টাফ জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন বাকী পাঁচজন। নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের লাশ বিভিন্ন সময়ে উদ্ধার হলেও এখনও নিঁখোজ রয়েছেন বাল্কহেডের চালক মহিউদ্দিন। 


একাত্তর/আরবিএস  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর