কুমিল্লায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ আহত ৩০

কুমিল্লায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে নাঙ্গলকোট উপজেলার মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে এ ঘটনা ঘটে। আহত কয়েকজন শিশুকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরুলি গ্রামের আনোয়ার হোসেন (৪০) পাশের মোগরা গ্রামের ঠাণ্ডা কালিবাড়ির মেলা উপলক্ষে বেলুন বিক্রি জন্য গ্যাস সিলিন্ডারটি নিয়ে আসেন। বিকেলে আনোয়ার হোসেন বেলুনে গ্যাস ভরে সেগুলো বিক্রি জন্য প্রস্তুত করছিলেন। এসময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আনোয়ার ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা জানান, গ্যাস বিস্ফোরণে আহত ১০ জনেরও বেশি শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: প্রিয়শপ ডটকমের মালিকসহ পরিবারের ব্যাংক হিসাব তলব

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণের খবরটি নিশ্চিত করেছেন।


একাত্তর/এসি