প্রিয়শপ ডটকমের মালিকসহ পরিবারের ব্যাংক হিসাব তলব

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১০:১০ পিএম

অনলাইন মার্কেট প্লেস তথা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে অর্থ নিয়েও ক্রেতাকে পণ্য না দিয়ে পাচারের ঘটনা ঘটেই চলছে। অর্থ আত্মসাতের ঘটনায় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে দশটিরও বেশি প্রতিষ্ঠান। এদিকে নতুন করে ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) চাহিদায় এ তথ্য চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে দেশের সকল ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

প্রিয়শপের যাদের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন- প্রিয়শপ ডটকমের মালিক আশিকুল আলম খান সুজন ও তার পরিবারের আট সদস্য। একইসঙ্গে ব্যাংক ও প্রিয়শপকে ১০ লাখ টাকার অধিক মূল্যমানের লেনদেনের সকল ভাউচার ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছ।  

জানা গেছে, আশিকুল আলম খান সুজন, তার স্ত্রী পরিবারের নির্ভরশীল সদস্যদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বরও সরবরাহ করেছে বিএফআইইউ। এসব নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য দিতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। ইতিমধ্যে আশিকুল আলমের রাজধানী ঢাকার সেন্ট্রাল রোডস্থ বাসা ও প্রিয়শপ ডটকমের অফিসেও নির্দেশের চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্দেশ পাওয়ার পরের ১০ দিনের মধ্যে যাবতীয় তথ্য সরবরাহ করতে হবে।

প্রসঙ্গত, কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। ইভ্যালি, আলেশা মার্টের মতো প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পণ্য ক্রয়ের বিপরীতে জমা দেওয়া অর্থ এখনও ফেরত পায়নি গ্রাহকরা। অর্থ কেলেঙ্কারির ঘটনায় পেমেন্ট সিস্টেমে আটকে থাকা অর্থ এখন পর্যন্ত ফেরত পাননি গ্রাহকরা। আবার ইকমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের অর্থ পাচারের ঘটনাও বেরিয়ে এসেছে। ইভ্যালি এবং আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলো ক্রেডিট, ডেবিট এবং প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করে দেয় ঘটনার আচ করতে পেরে।

আরও পড়ুন: করোনায় ৮৭ শতাংশ শ্রমিক বেকার ও কর্মহীন ছিলো

এসব অনিয়ম ও জালিয়াতির রুখতে ইকমার্স বিশেষ করে পণ্য কেনা বেচার অনলাইন প্লাটফর্মগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক গোয়েন্দা সংস্থা। এর জের ধরেই প্রতিষ্ঠানগুলোর লেনদেন তথ্য যাচাই করা হচ্ছে।


একাত্তর/এসি

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর