বাসচাপায় অটোচালক ও যাত্রীর মৃত্যু

দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দর আমবাড়ী এলাকায় বাসচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। 

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ভবানীপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৩৫) ও একই উপজেলার আমতলী এলাকার আফাস উদ্দিনের ছেলে ইসাহাক আলী (৬০)।

ঘটনায় গুরুতর আহত মিনহাজুল (১৪) নামের এক কিশোর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস আমবাড়ী এলাকায় অপরদিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। 

আরও পড়ুন: মাছ ধরা নিয়ে ভাইয়ের মারধরে ভাইয়ের মৃত্যু

এসময় ঘটনাস্থলে অটোচালক দেলোয়ার হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরো দুইজন যাত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইসাহাক আলীর নামের আরো একজন নিহত হন। আরেকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


একাত্তর/এসজে