দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার হাজরাবাড়ির কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিনি ট্রাকের চালক ও টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া (৩২) ও কাঁচা মরিচ ব্যবসায়ী জামালপুরের সরিষাবাড়ির চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস আলী জানান, দুর্ঘটনায় কবলিত মিনি ট্রাকটি কাঁচা মরিচ বিক্রি শেষে জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় মধুপুরগামী ইটের ট্রাকের সঙ্গে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার কয়াপাড়া এলাকায় মিনি ট্রাকের সংঘর্ষ বাঁধে।

এতে মিনি ট্রাকের চালক ও তার পাশে বসা কাঁচা মরিচ ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: দাম বেড়েছে তেল, ডাল-আদার

ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পিকঅ্যাপের ভ্যানের চালক ও হেলপারকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানেই তাদের দুইজনের মৃত্যু হয়।


একাত্তর/আরএ