দাম বেড়েছে তেল-ডাল-আদার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৬:২১ পিএম

আরেক দফা দাম বেড়েছে সয়াবিন তেল, মসুর ডাল, আদা, লবঙ্গ ও এলাচের। টিসিবি সূত্র বলছে, শীতের সব সবজি বাজারে চলে এলেও এখনো হাতের নাগালে আসেনি সব সবজির দাম।

সোমবার (২৮ জানুয়ারি) রাজধানীর কাওরানবাজারে সরেজমিনে ঘুরে একই দৃশ্য দেখা যায়। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং চান ক্রেতারা।

গত সপ্তাহেও সয়াবিন বিক্রি হতো ১৬০ টাকা লিটারে এখন এর দাম বেড়ে হয়েছে ১৬৫ টাকা। ১৪০ টাকায় বিক্রি হওয়া খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫ টাকা লিটারে।

তেলের পাশাপাশি দাম বেড়েছে বিভিন্ন প্রকার ডালের। মশলার দামও বাড়তি।

শীত যায় যায় অবস্থায়ও সহনীয় পর্যায়ে আসেনি সবজির দাম। মুলার কেজি এখনও ৪০ টাকা।

ফুলকপি-বাঁধাকপির প্রতিটি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। এছাড়া ঢেঁড়সের কেজি ১২০, করলা ৮০ আর 

বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে।

প্রতি পিচ লাউ কিনলে গুনতে হচ্ছে ১২০-১৫০ টাকা। তবে ঝাল নেই কাঁচা মরিচের। বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে।

গত সপ্তাহের দামেই এ সপ্তাহে বিক্রি হচ্ছে সব প্রকার মাছ।

ভোক্তারা বলছেন, পণ্য-মূল্যের লাগাম টানতে বাজার মনিটরিং নিয়মিত হওয়াটা জরুরি। না হলে তিন বেলা খাবারের সংস্থান করতে কষ্ট হবে তাদের।

আরও পড়ুন: মোটা চালের দাম কমছে

সিবির তথ্য বলছে গেল এক সপ্তাহে মাঝারী চাল, প্যাকেটজাত আটা, খোলা ময়দা, ডিম, দেশি পেঁয়াজ, আলু ও ব্রয়লার মুরগীর দাম কমেছে।


একাত্তর/আরএ

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর