মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে ইউনিয়ন জামায়াত সেক্রেটারিসহ ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার আটক করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে গাংনীর ভাটপাড়া মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশের দাবি, তারা নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। এসময় তাদের চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট জব্দ করা হয়।
রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে এশার নামাজ শেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। সাহারবাটি ইউনিয়ন জামাতের সেক্রেটারি শেখ সাদিসহ ৩০ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: ডাক্তারের চেম্বার থেকে অফিস সহকারীর মরদেহ উদ্ধার
এ সময় সাংগঠনিক কাজে ব্যবহৃত চাঁদা উত্তোলনের রশিদ ও খাতাপত্র জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।
একাত্তর/আরবিএস