সাভারে পুলিশ পিটিয়ে হত্যা, আটক এক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশী গ্রামের মদিনা সিটি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. আলতাফ হোসেন (৫৮)। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) ছিলেন। আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

ঘটনার পর আলতাফ হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য জহিরুল নামে একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত আটটার দিকে বড়দেশী মদিনা সিটি জামে মসজিদের সামনে রাস্তার পাশে এক রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই রিকশাকে ধাক্কা দেয় এবং রিকশাটি দ্রুত সরিয়ে নিতে গালাগালি শুরু করে। শব্দ শুনে পাশেই থাকা রিকশা গ্যারেজের মালিক (এক বৃদ্ধ) বাইরে বেরিয়ে এলে প্রাইভেটকারে থাকা যুবকেরা তাকে মারধর করেন।

ঘটনাটি দেখতে পেয়ে কাছেই থাকা এসবি কর্মকর্তা আলতাফ হোসেন এগিয়ে যান। তিনি প্রাইভেটকারের আরোহীদের বেপরোয়া আচরণ এবং এক বৃদ্ধকে আঘাত করার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারে থাকা চার-পাঁচজন যুবক আলতাফ হোসেনের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা আরও কয়েকজনকে ডেকে এনে আলতাফ হোসেন ও তার ছোট ছেলেকে বেধড়ক পেটাতে থাকেন।

পিটুনির একপর্যায়ে আলতাফ হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যার কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, হামলায় অভিযুক্ত যুবকেরা সবাই স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের পর্বতসম অর্থ উড়িয়েও বেশ হাঁসফাঁস করেই জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা কোভেন্ট্রি...
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর