চট্টগ্রামের এক অটোরিকশার চালককে গলাকেটে হত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতের জেলার হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকার দাতারাম সড়কের এলিট সিটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালকের নাম মুহাম্মদ তারকে (১৮)। তিনি নোয়খালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তারেক হাটহাজারী দক্ষিণ মাদার্শা ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানিয়েছেন, হত্যার পর তারেকের কেনা নতুন ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সোমবার মধ্যরাতে দাতারাম সড়কের পাশে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। এরপর পুলিশকে খবর দিলে মরদহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি বোয়ালীকুল সাইনবোর্ড এলাকার অটোরিকশা চালক তারেকের বলে নিশ্চিত করেন পরিচিতরা। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা কেউ জানাতে পারেননি।
আরও পড়ুন: করোনা টিকার প্রথম ডোজ শেষ ২৬ ফেব্রুয়ারি
তিনি আরও বলেন, অটোরিকশাটি ছিনতাই হয়েছে কি না সেটি এখনও নিশ্চিত করে
বলা যাচ্ছে না। এ বিষয়ে খোঁজ নিচ্ছে।
একাত্তর/টিএ