করোনা টিকার প্রথম ডোজ শেষ ২৬ ফেব্রুয়ারি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০ এএম

আগামী ২৬ ফেব্রয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইনে’ শেষ হতে চলেছে করোনা টিকার প্রথম ডোজের কার্যক্রম।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি একথা জানিয়েছেন  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। 

খুরশিদ আলম বলেন, ২৬ ফেব্রুয়ারির পর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদপ্তর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে। যারা এখনও টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহবান জানিয়ে খুরশিদ আলম বলেন, একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুর হার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। সবাই করোনার টিকা নিন, নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখুন।

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকবো। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।

আরও পড়ুন: নির্বাচনী প্রস্তুতি নিতে মাঠে নামছে আওয়ামী লীগ

এদিকে দেশে গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ১৯। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন চার হাজার ৭৪৬ জন।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পুণ্যার্থী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
তুরস্কে আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) দ্বিতীয় দিনে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি, শক্তিশালী গ্রিড অবকাঠামো এবং টেকসই পরিবহন ব্যবস্থার ওপর...
বাসাবাড়ির জন্য নির্ধারিত এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ঠিক রাখা এবং খোলাবাজারে অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
বয়সটা শুধু একটা সংখ্যামাত্র! কথাটি আবার প্রমাণ করলেন ছক্কার ওপর ছক্কা হাঁকানো প্রবীণ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এসে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নাম সোনায় মুড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর