সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

পটুয়খালীতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের চারদিন পর ইজাজুল ইসলামের সেই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ মার্চ) সকাল সা‌ড়ে ৯টায় মরদেহ নদী‌তে ভে‌সে ওঠার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। 

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার আউলীয়াপুর ইউনিয়নের বলইকাঠী গ্রামের সেহাকাঠী নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় ইজাজুল। 

ইজাজুল ইসলাম (১৮) কি‌শোরগঞ্জ জেলার তারাইল উপ‌জেলার কল্লা গ্রা‌মের মৃত আশ্রাফ আলী ও মিনারা বেগ‌মের ছে‌লে। সে রাজধানী ঢাকার দ‌ক্ষিণখা‌নের মাদ্রাসার ছাত্র ছিল।

আরও পড়ুন: আজ থেকে আবারও টিসিবি পণ্য বিক্রি শুরু

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ম‌নিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রি‌পোর্টের পর ময়না তদ‌ন্তের জন্য ম‌র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।   


একাত্তর/এসি