আজ থেকে আবারও টিসিবি পণ্য বিক্রি শুরু

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১২:৫৬ পিএম

নিত্যপণ্যের ঊর্ধ্বতির মধ্যে মানুষের আর্থিক সাশ্রয়ে কথা বিবেচনায় নিয়ে নবম দফায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ। 

রোববার (৬ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ঢাকা মহানগরে ১৫০টি ট্রাকে বিক্রি হবে টিসিবির পণ্য। এ দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে চলবে ২৪ মার্চ পর্যন্ত। পরে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন বিক্রি হবে টিসিবির পণ্য।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে ১৫ মার্চ থেকে বিক্রি কার্যক্রম শুরু হবে।

image


টিসিবি জানায়, প্রতি ট্রাকে দৈনিক ৫০০ থেকে এক হাজার কেজি করে চিনি, ডাল ও পেঁয়াজ বরাদ্দ থাকবে। এছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে এক হাজার লিটার বরাদ্দ থাকবে। ভোক্তাপ্রতি চিনি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে দুই কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে দুই লিটার এবং পেঁয়াজ ৩০ টাকা কেজিতে দুই থেকে পাঁচ কেজি করে বিক্রি করা হবে। 

আরও পড়ুন: পুরোপুরি কার্যকর হয়নি যুদ্ধবিরতি, রুশ হামলা অব্যাহত

সংস্থাটি আরও জানায়, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে দুই বার) ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি।


একাত্তর/এসি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে...
পবিত্র রমজান উপলক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় (ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর) পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব...
ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কেনার আওয়ামী লীগ আমলে বিতরণ করা এক কোটি ফ্যামিলি কার্ডের ৫৯ লাখই ভুয়া।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্য ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয়ের কার্যক্রম চালু করছে সরকার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর