কুলাউড়ায় ৬০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার এক

কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ রাম ভুজন গোয়ালা (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৯ মার্চ) রাতে উপজেলার ব্রাহ্মণবাজারের শমসেরনগর রাস্তার বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: ইউক্রেনের স্বাস্থ্য সেবা ‘ধ্বংসের’ মুখে: ডব্লিউএইচও

পুলিশ জানায়, কুলাউড়া থানা এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর ব্রাহ্মণবাজারের শমসেরনগর রাস্তার বাস কাউন্টারের সামনে থেকে মাদক ব্যবসায়ী রাম ভুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে দুটি কন্টেইনার ভর্তি ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।


একাত্তর/এআর