ইউক্রেনের স্বাস্থ্য সেবা ‘ধ্বংসের’ মুখে: ডব্লিউএইচও

আপডেট : ১০ মার্চ ২০২২, ১০:২৭ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। তারা স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও ব্যক্তির ওপর কমপক্ষে ১৮টি হামলার সমালোচনা করেছে। সংস্থাটি বলছে হামলার ঘটনাগুলো যাচাই করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায়, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের স্বাস্থ্য সেবা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। খবর এএফপি’র।

এদিকে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক মিশেল রিয়ান সতর্ক করে দিয়ে বলেন, এ যুদ্ধে বহুমাত্রিক স্বাস্থ্য সঙ্কট সৃষ্টি করছে। দুই সপ্তাহের এ সহিংসতার কারণে ইতোমধ্যে প্রায় ২২ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছেন।

আরও পড়ুন: মারিউপলের হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

তিনি বলেন, হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকসহ প্রায় এক হাজার স্বাস্থ্য স্থাপনা যুদ্ধক্ষেত্রের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ যুদ্ধে স্বাস্থ্য সেবা ব্যবস্থা ক্রমেই ধ্বংস হয়ে পড়ছে।’

ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানোম গেব্রিয়াসাস বলেন, সংস্থাটি এ পর্যন্ত কমপক্ষে ১৮টি স্বাস্থ্য স্থাপনা, স্বাস্থ্য কর্মী, অ্যাম্বুলেন্সের ওপর হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ১০ জন নিহত ১৬ জন আহত হন।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর