গুরুদাসপুরে ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় শাকিল আহমেদ নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সকালে পৌর এলাকার খোয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ এবং স্থানীয়রা বলছে, ভাটার মাটি বহন করা একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাকিল গাড়িষাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ উল্লেখ করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত আব্দুল মতিন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 

একাত্তর/ এনএ