ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুরের একটি ঘাসক্ষেত থেকে সাব্বির বিশ্বাস (১৪) নামে এক কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ এপ্রিল) বেলা পৌনে বারোটার দিকে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাব্বির চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের ঘোড়াগাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে।
তিনি গোলডাঙ্গির পদ্মারচর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। নিজের খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন তিনি।
সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস জানান, শুক্রবার সকালে রিকশা নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর খোঁজ হন সাব্বির।
পরদিন সকালে ঘাসের ক্ষেতে একটি লাশ পড়ে থাকার খবর জানাজানি হলে সেখানে গিয়ে সাব্বিরের মরদেহ দেখতে পান তারা।
ধারণা করা হচ্ছে, কে বা কারা সাব্বিরকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে যায়। তাদের কোন শত্রু নেই বলে জানান তিনি।
আরও পড়ুন: ওয়ারীতে ছুরিকাঘাতে যুবক খুন
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রিকশা ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
একাত্তর/এসজে