ওয়ারীতে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১০:৩৩ এএম

রাজধানীর ওয়ারীতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়ারীর বনগ্রাম দিলীপ মাঠের পাশে এ ঘটনাটি  ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা  তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম শফিকুল ইসলাম (১৯)। পেশায় তিনি কারখানার শ্রমিক ছিলেন। সেখানে তামা দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করা হয়। 

নিহতের বন্ধু রুবেল মিয়া, মহিদ ইসলাম ও সহকর্মী ফরহাদ জানিয়েছেন, সন্ধ্যায় দিলীপ মাঠের পাশে, শফিকুল ইসলামসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। সে সময় বনগ্রামের ওয়ার্কশপ শ্রমিক সিয়াম, হাসান ও রিয়াদসহ তিনজন শফিকের সাথে গায়ে পড়ে ধাক্কাধাক্কি করে। 

এসময় শফিকুল ধাক্কা দিলে সিয়াম নামক যুবক  তার (শফিকের) বুকের বাম পাশে সুইস গিয়ার দিয়ে ছুরিকাঘাত করে, অপর দুইজন  শফিককে ধরে মারধর করে।   

সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের আরেক বন্ধু জানান, শফিকের কাছে আগের ৫০০  টাকা পাওনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটতে পারে। আরেক  বন্ধু জানায়, ফুটবল খেলার বাজির টাকাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটতে পারে।

মৃতের চাচা ইউসুফ আলী জানান, শফিককে ছুরিকাঘাত করা হয়েছে শুনে হাসপাতালে যান তিনি। সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পান।  

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটতে পারে তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বলা যাবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত শফিকুল রংপুর জেলার পীরগাছা উপজেলা শিব দেবচর পাউটানা হাট  গ্রামের দিনমজুর রবিউল ইসলামের ছেলে।

বনগ্রাম এলাকায় তামার কারখানায়  থাকতেন তিনি। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। 


একাত্তর/এসজে

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর