রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় দুই চাঁদের গাড়ীর সংঘর্ষে চালকসহ ৯ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে
দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং আহতদের উদ্ধারে সহায়তায় ছিলো পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক থেকে ফেরার পথে মাচালংয়ে পাহাড়ে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি চাঁদের গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতরা হলেন- মৌলী চাকমা (১৬), রুবেল চাকমা (১৭), আজন জ্যেতি (১৭), রিটেত চাকমা (১৫), এনজয় চাকমা (৬), সোনালী চাকমা (১৬), আপন জ্যৈতি চাকমা (১৭), ভূজল ক্লান্তি চাকমা (৪৫) সহ আরো আট থেকে নয়জন স্থানীয় যাত্রী। দুর্ঘটনার পর থেকেই দুই গাড়ির চালক বিমল চাকমা ও আনোয়ার হোসেন পালিয়ে আছেন।
একাত্তর/ এনএ