নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, নিহত এক

ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের হেলপার।

বুধবার (৬ এপ্রিল) সকালে ফেনী সদরের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়ক পুলিশ জানায়, ট্রাকটি শস্য ভুট্টা নিয়ে ঢাকা থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিলো। একপর্যায় ফেনীর ফতেহপুর পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক মোহাম্মদ শিপন নিহত হন। আহত হন চালকের সহকারী। 

আরও পড়ুন: করোনা নিয়ে বিপাকে চীন, রোজই বাড়ছে সংক্রমণ

পরে খবর পেয়ে পুলিশ আহতকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মহিপাল মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ট্রাকটি থানায় জব্দ রয়েছে। নিহত মোহাম্মদ শিপন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সমির হোসেনের ছেলে।


একাত্তর/আরবিএস