করোনা নিয়ে বিপাকে চীন, রোজই বাড়ছে সংক্রমণ

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৩:০৬ পিএম

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট কমে আসলেও ভিন্ন চিত্র দেখা যাচ্ছে চীনে। বুধবার দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। মহামারি শুরুর পর এটি চীনের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের সাংহাই এখন পর্যন্ত লকডাউন করা সবচেয়ে বড় একক শহর। কিন্তু লকডাউন থাকার পরও করোনা সংক্রমণ বেড়েই চলেছে এ অঞ্চলে। 

চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে জানায়, বুধবার নতুন করে দেশতিতে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি। আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।

এদিকে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা বলছে, ওমিক্রনের একটি সাবটাইপের সন্ধান পেয়েছেন তারা। 

চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই সাবভ্যারিয়েন্টকে বিএ.১.১ নাম দেওয়া হয়েছে। এটির সঙ্গে পূর্ববর্তী করোনাভাইরাসের কোনো মিল নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের দাবি জেলেনস্কির

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ওমিক্রনের এ হাইব্রিড ধরণ প্রথম যুক্তরাজ্যে সনাক্ত করা হয়েছিল। 

সবশেষ আড়াইকোটি জনসংখ্যার সাংহাই শহরে লকডাউন জারি করার ঘোষণা দিয়েছে চীন। 


একাত্তর/আরবিএস  

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর