নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সেনবাগের কাবিলপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সেনবাগের আজিরপুর গ্রামের মো: বেলাল হোসেনের ছেলে মো: ইয়াকুব আলী (২১) এবং মৃত আব্দুর রহিমের ছেলে মো: মোশারফ হোসেন (২৮)।
আরও পড়ুন: বিএনপি বাংলার মানুষকে হৃদয়ে ধারণ করে না: নৌপ্রতিমন্ত্রী
পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেনবাগের ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ছমিরমুন্সিরহাট বাজারস্থ দিলদার মার্কেটগামী সড়কের ব্রিজের উপর মো: মোশারফ হোসেন ও মো: ইয়াকুব আলীকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করে।
একাত্তর/আরবিএস