পাবনায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলা

পাবনায় জেলা প্রশাসন ও বিসিক শিল্পনগরীর যৌথ আয়োজনে তরুণ উদ্যোক্তাদের নিয়ে শুরু হলো ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। 

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল চত্বরে (স্বাধীনতা চত্বরে) বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, পাবনার সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা রেজাউল করিম, বিসিক শিল্পনগরী কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ।

পাবনা জেলা প্রশাসন ও বিসিক শিল্পনগরীর যৌথ আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক (ডিসি) বিশ্বাস রাসেল হোসেন। 

স্বাগত বক্তব্য রাখেন বিসিক পাবনা জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম।


আরও পড়ুন: যাত্রাবাড়ীতে নির্যাতনের ঘটনায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার

আয়োজক সূত্র জানায়, ১০ দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে ৫০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে মেলাতে নানা ধরনের তৈরি পোশাকসহ হাতে তৈরি বেত, বাঁশ, মাটির তৈরি মৃৎ শিল্পের সামগ্রীর পসরা বসেছে। এছাড়াও বাড়ির সাজসজ্জার তৈজসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীও পাওয়া যাচ্ছে মেলাতে। 

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। 


একাত্তর/এসি