যাত্রাবাড়ীতে নির্যাতনের ঘটনায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৯:৫৪ এএম

একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর, যাত্রাবাড়ী থানা পুলিশের নির্যাতনের অভিযোগের ঘটনায় এসআই বিশ্বজিৎ সরকারসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

এরা হলেন- যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা। আর এক আনসার সদস্যকে বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

ঘটনা তদন্তে একটি কমিটি হয়েছে। দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীর বাড়িতে পানির সংযোগ দেয়া হয়েছে। 

ঘটনাস্থল যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকা। সেখানের এক সিসিটিভির ফুটেজে দেখা যায় এক নারীকে বেধড়ক মারধর করছেন যাত্রাবাড়ি থানার কন্সটেবল নবনিতা।

যাদের উপর নির্যাতন করা হয়েছে, তারাই প্রতিবেশীর সাথে বিবাদের জেরে হামলা ঠেকাতে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চেয়েছিলো। 

image


ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী ও প্রতিবেশী বাড়িওয়ালের প্রভাবে পুলিশ সে রাতে উল্টো তাদের উপরই চড়াও হয়ে। এনিয়ে শুক্রবার রাতে একাত্তর টিভিতে সংবাদ হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, যাত্রাবাড়ি থানার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ সরকার, কনস্টেবল নবনিতা ও শওকতসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। 

ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) কমিশনার কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বাড়ির সামনে যে দেয়াল তোলা নিয়ে দুই পক্ষের বিবাদ, সেই দেয়াল শুক্রবার রাতে পুলিশের হস্তক্ষেপে ভেঙ্গে দেয়া হয়। সংযোগ দেয়া হয় পানির লাইন। আটদিন পর পানি পেয়ে দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি পেলেন ১৬টি পরিবার। 

আরও পড়ুন: বিদেশে পাঠানোর টাকা নিয়ে জাল ভিসা ও টিকেট!

বাড়ির মালিক খায়ের আলম মোল্লা বলছেন, একাত্তর টিভিতে সংবাদ প্রচারের পর সামাজিক ও পুলিশি চাপে হাজি নুরুল ইসলাম দেয়াল ভাঙ্গতে দিলেও দিচ্ছেন না সুয়ারেজ লাইন। 

অন্যদিকে হয়রানি মূলক মামলায় তার চিকিৎসক ছেলে এখনও কারাগারে। এই ঘটনার জেরে ভবিষ্যতে আর কোন সংঘাত চান না এলাকাবাসী। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর