শেরপুর বিদ্যুতস্পৃষ্টে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তে রাংটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম শ্রী অষ্ট মনি কোচ (৫০)। তিনি ওই গ্রামের শ্রী মাখন চন্দ্র কোচের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী ভেজা কাপড় জিআই তারে শুকাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে পরিবার ও আশপাশের লোকজন এসে বিদ্যুতের সংযোগ খুলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: একদিনে আরও ২৬ জনের করোনা শনাক্ত
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
একাত্তর/এসি