ময়মনসিংহে বাসের চাপায় থমকে গেলো সাত জীবন

নিহতরা অটোরিকশার যাত্রী

 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা গেছে, জামালপুরগামী 'রাজীব পরিবহন'-এর একটি দ্রুতগতির বাসের সঙ্গে ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে বাসের নিচে আটকে যায়।

জুমার নামাজে যাওয়ার পথে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয় জনতা মিলে বাসটি ঠেলে সরিয়ে অটোরিকশার ভেতর থেকে একে একে সাতটি নিথর দেহ উদ্ধার করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা তিনটার দিকে তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা না গেলেও, নিহতদের কাছে থাকা মুঠোফোন ও অন্যান্য সূত্রে পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় নিশ্চিত হওয়া সাপেক্ষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার বাসটি নিয়ে স্থান ত্যাগ করলেও পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে বাসটি জব্দ করেছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যাওয়ায় তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

একাত্তর/এআরএস
পঞ্চগড়ে যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় থ্রি-হুইলারটির আরও ছয় যাত্রী আহত হয়েছেন।
গোপালগঞ্জে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে এক বিএনপি নেতা নিহত ও অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তিসহ বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোর মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি...
পঞ্চগড়ে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত...
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন...
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে...
গড়ে প্রায় ৩৫ কোটি ব্যয়ে সারা দেশে নির্মিত হচ্ছে ২৫৬ টি সেতু। যাতে মোট খরচ হবে প্রায় ৯ হাজার কোটি টাকা। এমপিদের ইচ্ছাপূরণের এই প্রকল্পের ৯২ শতাংশ এলাকায়ই সরকার দলীয় সংসদ সদস্যদের।
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা...
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ঐতিহাসিক এক রায়ে ঘোষণা করেছেন যে মিয়ানমার তার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর