বাল্যবিয়ের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর-কাজী ও ঘটকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলো, বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার (কাজী) সুলতানুর রহমান (৫৬),আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)।
জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টার (কাজী) সুলতানুর রহমানের কার্যালয়ে শুক্রবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীর বিয়ের সময় অভিযান চালায় পুলিশ।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ানা জগলুল হাসান বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
একাত্তর/ এনএ