ভারতে পালানোর পথে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম পুলিশের চাহিদা পত্রের ওপর ভিত্তি করে যশোর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের ৯টি বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে। যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় তল্লাশি চৌকি বা চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমন ও তার তিন সঙ্গীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা সীমান্ত অতিক্রম করে ভারতে আত্মগোপনে যাওয়ার উদ্দেশ্যে যশোরে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। সাধারণ জীবন থেকে অপরাধ জগতে পা দিয়ে তিনি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন। দ্রুতই তিনি এই গ্রুপের 'সেকেন্ড ইন কমান্ড' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

নগরীতে একাধিক হত্যাকাণ্ড ও অপরাধমূলক কার্যক্রমে তার নাম উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দেশ ছেড়ে দুবাইয়ে অবস্থান করেও তিনি হোয়াটসঅ্যাপ ও ফোনের মাধ্যমে চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে বাড়িতে হামলা ও গুলিবর্ষণের মতো ঘটনাও ঘটানো হতো।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ‘ডিডিএন’ নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায়ও ডেভিড ইমনের মূল ভূমিকা উঠে আসে। গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি ছাড়াও ড্রয়ার ও ব্যাগ থেকে কর্মীদের বেতনের নগদ টাকা এবং মূল্যবান মোবাইল-প্রিন্টার ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

উক্ত ঘটনায় মামলার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে র‌্যাব ও পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে। পরে, সিএমপির কর্মকর্তারা ইমনের অবস্থান শনাক্তে প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধি করেন। অবশেষে যশোরের পুলিশের সহায়তায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার ঠিক শেষ মুহূর্তে গ্রেপ্তার হলেন এই শীর্ষ সন্ত্রাসী।

এআরএস
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর