বিভিন্ন মহানগরেও রেল টিকেটের জন্য উপচে পড়া ভিড়

সকাল থেকেই ভিড় ছিল রেল স্টেশনের টিকেট কাউন্টারে। ভোর থেকে লাইনে দাঁড়ালেও টিকেট হাতে এসেছে অনেক দেরিতে। তাই কাউন্টারের সংখ্যা কম থাকায় ক্ষুব্ধ ঈদের অগ্রীম টিকেট প্রত্যাশীরা। এদিকে সিলেটে টিকেট কালোবাজারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার সকাল বন্দরনগরীর চট্টগ্রামের রেল স্টেশনে উপচে পড়া ভিড়। ৮ তারিখের আগাম টিকেট পেতে লাইনে দাড়িয়েছেন সবাই। ভিড় হতে পারে এই আশংকায় স্টেশনে এসেছেন সেহেরির পরেই। যাত্রীদের অভিযোগ, টিকেট পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

দেয়া হয়েছে আটটি কাউন্টারে ১০টি আন্তঃনগর ট্রেনের টিকেট। আর এই টিকেট কিনতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও অনলাইনে টিকিট কাটতে পারেননি যাত্রীরা। আর সার্ভার ডাউনের সমস্যা তো ছিলই।

আগাম টিকেট পেতে খুলনা রেল স্টেশনেও সকাল থেকেই ছিলো দীর্ঘ লাইন। কাঙ্খিত টিকেটটি পেতে সেহরি সেরেই ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু মাত্র দুইটি কাউন্টার দিয়ে টিকেট বিক্রি করায় অসন্তোষ ছিলো অনেকের।

আরও পড়ুন: টাকা না দিয়ে আট পাঞ্জাবি নেয়ার পর ফেরত দিলেন তিন ছাত্র

সকাল আটটা থেকে সারাদেশের মত রাজশাহীতেও শুরু হয়েছে ট্রেনের আগাম টিকেট বিক্রি। কাউন্টারগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। তবে সার্ভার জটিলতার কারণে সময়মত টিকেট মিলছে না বলে জানান টিকিট প্রত্যাশীরা। এনিয়ে তারা ক্ষোভও জানান।

আরও পড়ুন: চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে দুই শিশুর মৃত্যু

এদিকে কাউন্টারে টিকিট সংকটের সুযোগ কাজে লাগিয়ে সিলেটে টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা বেশ সক্রিয়। সিলেট রেল স্টেশনের পাশের যমুনা সুপার মার্কেটে অভিযান চালিয়ে কালোবাজারি চক্রের এমনই এক সদস্য জুফেন আহমদেক আটক করেছে র‍্যাব।


একাত্তর/আরবিএস