সিরাজগঞ্জে মুখোমুখি দুই ট্রেন: তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৫ মে ২০২৪, ০৫:০১ পিএম

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এক লেনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতুর দুটি ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ সোমবারের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দেয়ার জন্য বলেছে। চার সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে।

এছাড়াও কমিটিতে রয়েছেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা।

শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে সিগন্যালের ভুলের কারণে দুই ট্রেন মুখোমুখি চলে আসে। চালকের দক্ষতায় এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনার ঘটেনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানিয়েছেন, দুটি প্লাটফর্ম নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটির কাজ শেষ হলেও অপরটির কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিগন্যালিং পদ্ধতি ভেঙে ম্যানুয়াল পদ্ধতি চালু করেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে আসলে এর কিছুক্ষণ পরেই রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসও চলে আসে। ওই ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশের কথা। কিন্তু অদক্ষ লাইনম্যানদের ভুলের কারণে ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে ঢুকে পড়ে।

বিষয়টি চালক দূর থেকে লক্ষ্য করে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন ও এর হাজারখানেক যাত্রী।

তদন্ত রিপোর্ট পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর